এনআইডি সংশোধন কার্যক্রম ২৫ জানুয়ারি থেকে শুরু

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম রোববার (২৫ জানুয়ারি) থেকে পুনরায় চালু হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।

হুমায়ুন কবীর জানান, নাগরিকরা রোববার থেকে তাদের এনআইডির সব ধরনের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে পূর্বে জমা থাকা ঝুলে থাকা আবেদনগুলোর নিষ্পত্তি করা হবে।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটার তালিকা হালনাগাদের জন্য গত ২৪ নভেম্বর বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে সেবা চালু রাখা হয়েছিল।

ইলেকশন কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তারা চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। ২৫ জানুয়ারি থেকে পুনরায় শুরু হওয়া সংশোধন কার্যক্রম নতুন ভোটারদের এনআইডিতে তথ্য সংশোধন বা পরিবর্তনের সুযোগ প্রদান করবে।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *