
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংহতি আন্দোলনের নির্বাচনী তহবিল গঠনে জনসাধারণের স্বেচ্ছা অনুদান আহ্বান করেছেন দলটির প্রধান সমন্বয়কারী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী জোনায়েদ সাকি ।
সোমবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় তিনি বলেন, দলের নির্বাচনী তহবিল হবে জনগণের সম্মিলিত সামর্থ্যের প্রতিফলন। মাথাল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা ১৭ জন প্রার্থীর নির্বাচনী ব্যয় নির্বাহে জনগণের সহযোগিতাই ভরসা বলে উল্লেখ করেন তিনি।
ঘোষণায় জানানো হয়, আসন্ন নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের ব্যয় মেটাতে দলটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক অর্থায়নের পথে হাঁটতে চায়। সে লক্ষ্যেই জনগণের স্বেচ্ছা অনুদানের ওপর নির্ভর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে অনুদান প্রদানের জন্য বিকাশ (সেন্ড মানি), ডাচ-বাংলা ব্যাংকের একটি নির্দিষ্ট হিসাব নম্বর এবং বিদেশ থেকে অর্থ পাঠানোর জন্য ভেনমোর বিকল্প ব্যবস্থার তথ্যও প্রকাশ করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে গণ-অনুদানের মাধ্যমে নির্বাচনী তহবিল গঠনের প্রবণতা দেখা যাচ্ছে। এ ধারাবাহিকতায় গণসংহতি আন্দোলনের উদ্যোগটি আলোচনায় এসেছে।
Insights News Desk
National


Leave a Reply