নির্বাচন সামনে রেখে মিরপুরে বিজিবি মোতায়েন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, নির্বাচনী প্রচারণাকালে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যদের টহল ও মোতায়েন কার্যক্রম শুরু হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

একই দিন বিকেলে মিরপুর-১০ নম্বর আদর্শ স্কুল মাঠে এক বড় জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে দলটির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়।

পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েনের ফলে মিরপুরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *