
আগামী ফেব্রুয়ারি মাসে সরকারি চাকরিজীবীরা দুই দফায় ৬ দিনের ছুটি পাচ্ছেন। সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, মাসের প্রথমার্ধে মাত্র এক সপ্তাহের ব্যবধানে টানা তিন দিন করে দুটি ছুটির সুযোগ তৈরি হয়েছে।
প্রথম দফার ছুটি আসছে পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে। সম্ভাব্য হিসাবে ৪ ফেব্রুয়ারি বুধবার শবে বরাত পালিত হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ওই দিন শবে বরাত অনুষ্ঠিত হলে পরদিন ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হবে।
এই ছুটির সঙ্গে যুক্ত হবে সাপ্তাহিক ছুটি—শুক্রবার ও শনিবার (৬ ও ৭ ফেব্রুয়ারি)। ফলে মাসের শুরুতেই সরকারি কর্মচারীরা টানা তিন দিনের ছুটি ভোগ করতে পারবেন।
এর ঠিক এক সপ্তাহ পর দ্বিতীয় দফার ছুটি মিলবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে। নির্ধারিত সূচি অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনের দিন সাধারণ ছুটি থাকায়, এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা তিন দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
Insights News Desk
National


Leave a Reply