
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাটে নির্বাচনী প্রচারণা জোরালো হয়ে উঠেছে। এরই মধ্যে লালমনিরহাট সদর-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ব্যতিক্রমধর্মী এক প্রচারণা কর্মসূচি নজর কেড়েছে।
জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের বিএনপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সমর্থনে মাঠে নামেন লালমনিরহাট সদর ভিক্ষুক সমিতির কয়েকশ সদস্য। বুধবার (২৮ জানুয়ারি) সকালে তারা সদর উপজেলার চাঁদনী বাজার এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান।
হ্যান্ডমাইক ব্যবহার করে এবং লিফলেট বিতরণের মাধ্যমে ভিক্ষুক সমিতির সদস্যরা স্থানীয় ভোটারদের কাছে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে ভোট চান। এ সময় তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্থানে প্রচার কার্যক্রম পরিচালনা করেন।
ভিক্ষুকদের অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। পথচারী ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি কৌতূহল ও আগ্রহের সঙ্গে প্রত্যক্ষ করেন।
এর আগে জেলা বিএনপির উদ্যোগে লালমনিরহাট সদর এলাকার ভিক্ষুকদের নিয়ে একটি পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
Insights News Desk
National


Leave a Reply