
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার কোনো বিবৃতি প্রত্যাশা করে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হবে না।
বিবিসি ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক বজায় রাখা উভয় দেশের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থানও পরিষ্কার করেছেন।
পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই দেশের মধ্যে নানা ধরনের কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। এর মধ্যে সীমান্ত উত্তেজনা, সংখ্যালঘু নির্যাতন এবং পাল্টাপাল্টি কূটনৈতিক তলবের ঘটনা অন্তর্ভুক্ত।
তিনি আরও জানিয়েছেন, সংখ্যালঘুদের ওপর যে কোনো নিপীড়নের ঘটনায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জড়িতদের গ্রেপ্তার নিশ্চিত করছে। একইভাবে ভারতের উচিত বাংলাদেশ বিষয়ক ক্ষেত্রে সমান নীতি অনুসরণ করা।
এছাড়া, সাক্ষাৎকারে তৌহিদ হোসেন দুই দেশের সম্পর্ক, জাতীয় নির্বাচন এবং দিল্লিতে শেখ হাসিনার অবস্থান সম্পর্কিত বিষয়গুলো নিয়েও মন্তব্য করেছেন।
Insights News Desk
National


Leave a Reply