সরকার দেবে বিনা মূল্যে ফ্রিল্যান্সার আইডি কার্ড

সরকার বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার নতুন ‘ন্যাশনাল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন অ্যান্ড আইডি কার্ড ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম’ চালু করছে। এই সরকারি প্ল্যাটফর্মে নিবন্ধন করলে সরকার দেবে বিনা মূল্যে ফ্রিল্যান্সার আইডি কার্ড । তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ইতিমধ্যে প্ল্যাটফর্মটির নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই সম্পন্ন করেছে।

নতুন আইডি কার্ডের মাধ্যমে নিবন্ধিত ফ্রিল্যান্সাররা ব্যাংকিং সেবা, ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা, সরকারি-বেসরকারি প্রশিক্ষণ এবং বিভিন্ন আর্থিক প্রণোদনা গ্রহণ করতে পারবেন। প্ল্যাটফর্মটি একটি জাতীয় তথ্য ভান্ডার হিসেবেও কাজ করবে, যেখানে ফ্রিল্যান্সারদের সংখ্যা, দক্ষতা ও কাজের ধরন সংরক্ষিত থাকবে, যা নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “কার্ডটি ডিজিটাল হবে, কোনো প্লাস্টিক কার্ড নয়। এটি সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। আইসিটি বিভাগের প্রকৌশলীরা প্ল্যাটফর্মটির রক্ষণাবেক্ষণ করবেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে।”

ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নতুন ব্যবস্থায় কিছু মৌলিক পরিবর্তন আনা হয়েছে। ফ্রিল্যান্সার ও আপওয়ার্ক বাংলাদেশ গ্রুপের প্রশাসক কাজী মামুন বলেন, “আগে ফ্রিল্যান্সার কার্ড বেসরকারি সংস্থার মাধ্যমে দেওয়া হতো, যেখানে তথ্য নিরাপত্তার ঝুঁকি থাকত। ব্যাংকিং সুবিধা নেওয়ার ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হতো। নতুন প্ল্যাটফর্মে আইসিটি বিভাগ কার্ড প্রদান করবে, ফলে তথ্যের নিরাপত্তা নিশ্চিত হবে।”

তিনি আরও জানান, আগে কার্ড পাওয়ার জন্য ১,৫০০ থেকে ২,৫০০ টাকা খরচ হতো, কিন্তু এখন এটি সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। নতুন ফ্রিল্যান্সারদের উৎসাহিত করতে ন্যূনতম ৫০ থেকে ১০০ ডলার আয়ের ফ্রিল্যান্সাররাও আবেদন করতে পারবেন। এতে তারা বৈধভাবে আয়ের অর্থ দেশে আনার পথে উৎসাহী হবেন।

Insights News Desk

National

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *