
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১২ জানুয়ারির মধ্যেই জোটভুক্ত দলগুলোর মধ্যে চূড়ান্ত জোটের আসন বণ্টন ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
এনসিপি বর্তমানে জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী জোটে রয়েছে। তবে এখন পর্যন্ত জোটের আসন বণ্টন নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
নাহিদ ইসলাম জানান, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নকে তারা অবহিত করেছেন যে, নির্বাচন সামনে রেখে এখনো সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়েছে—এমন আস্থা তাদের নেই।
তার অভিযোগ, একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে বিভিন্ন পর্যায়ে ইঙ্গিত বা সিগন্যাল দেওয়া হচ্ছে। এর ফলে প্রশাসনের ভেতরে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে এবং সংশ্লিষ্টরা সে অনুযায়ী কাজ করছে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি করছে।
তিনি আরও বলেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও সামনে আসছে।
এনসিপির আহ্বায়ক আশা প্রকাশ করেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেবে এবং নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিশ্চিত করবে।
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতার কথাও তুলে ধরেন। তার মতে, এ ধরনের ঘটনায় বিচারহীনতা থাকলে নির্বাচনী পরিবেশে বিরূপ প্রভাব পড়ে।
Insights News Desk
National


Leave a Reply