৬৫৩১ জন প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ হাইকোর্টে বাতিল

৬৫৩১ জন প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগ বাতিল, পুনরায় মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত ৬,৫৩১ জন প্রার্থীর নিয়োগ বাতিল করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

এর আগে, ১৯ নভেম্বর কোটা পদ্ধতি অনুসরণ করে নিয়োগ দেওয়ার কারণে হাইকোর্ট এ সিদ্ধান্ত স্থগিত করেন এবং রুল জারি করেন।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে ৬,৫৩১ জন উত্তীর্ণ হন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

এর আগে, ২৮ মে হাইকোর্ট মৌখিক পরীক্ষাসহ নিয়োগপ্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে আপিল বিভাগ হাইকোর্টের স্থগিতাদেশ খারিজ করলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষা গ্রহণ করে। তবে লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের তদন্তের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *