তাহসানের অবসরের গুঞ্জনে যা বললেন মিথিলা

তাহসান ও মিথিলার সম্পর্ক বহু আগেই শেষ হয়ে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি।

সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের গুঞ্জন ছড়িয়ে পড়লে অনেকে মিথিলার ফেসবুক ওয়ালে চোখ রাখে। তবে মিথিলা নিজের ব্যস্ততাকেই প্রাধান্য দিয়েছেন, তাহসানকে নিয়ে মন্তব্য করেননি।

ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করে মিথিলা লিখেছেন, আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের সুফিয়া কামাল সেমিনার সিরিজে আমার পিএইচডি গবেষণার কিছু অংশ উপস্থাপন করেছি।

শেয়ার করুন

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *