সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাবেন কিনা, জানা গেল নতুন তথ্য

সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছেন কি-না, এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা পূর্বে বলেছিলেন, মহার্ঘ ভাতার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার এই মহার্ঘ ভাতা নিয়ে নতুন তথ্য দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।

তিনি বলেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে কি হবে না, সে সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নয়। রবিবার (২ ফেব্রুয়ারি) বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি আরো উল্লেখ করেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটাই সরকারের সিদ্ধান্ত। এজন্য সবাইকে অপেক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, ‘আমার মনে হয়, আমরা কারও কথায় গুজবে কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটা বলবেন, অর্থ মন্ত্রণালয় যেটা বলবে, সেটাই আমাদের সবার জন্য প্রযোজ্য।’

এছাড়া, জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের চারটি বিভাগকে চারটি প্রদেশে রূপান্তরের সুপারিশ করেছে। মোখলেস উর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং রাজশাহী—দেশের এই পুরনো চার বিভাগকে চারটি প্রদেশে রূপান্তরের সুপারিশ করেছে সংস্কার কমিশন।

তিনি আরো জানান, আগামী ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন। এই সুপারিশে ১৮২ পৃষ্ঠায় একটি জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *