
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৬ অক্টোবর (বুধবার) সকাল ১০টায়।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একজন দায়িত্বশীল কর্মকর্তা সোমবার (১৩ অক্টোবর) InsightsNews-কে বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের ফলাফল একযোগে প্রকাশিত হবে।
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে—
-
শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট থেকে
-
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে
-
এবং এসএমএস (Short Code: 16222) এর মাধ্যমে
শিক্ষা প্রতিষ্ঠানগুলো www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে Result Corner-এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে।
এছাড়া শিক্ষার্থীরাও বোর্ডের ওয়েবসাইট অথবা সমন্বিত ফলাফল পোর্টাল www.educationboardresults.gov.bd থেকে নিজ নিজ ফলাফল দেখতে পারবে।
তবে ফলাফল শিক্ষা বোর্ড অফিস, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো সংবাদপত্র অফিস থেকে সরাসরি পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।
ফলাফলে কোনো ভুল বা অসঙ্গতি থাকলে পরীক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত https://rescrutinu.eduboardresult.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জানানো হবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও গণমাধ্যমে।
চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন, যা শেষ হয় ১৯ আগস্ট। পরবর্তীতে ২১–৩১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেয়।
Sources: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি, ঢাকা শিক্ষা বোর্ড
Reported by: Education Desk, Insights
Image: internet


Leave a Reply