কিউবা আর পাবেন না ভেনেজুয়েলার তেল ও অর্থ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ আরও বাড়িয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কিউবা আর পাবেন না ভেনেজুয়েলার তেল ও অর্থ। ট্রাম্প দ্রুত কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি করার পরামর্শ দিয়েছেন, যাতে বড় ধরনের সংকট এড়ানো যায়।

ট্রাম্প রোববার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, “কিউবায় আর কোনো তেল বা টাকা যাবে না। অনেক দেরি হওয়ার আগে আমি তাদের একটি চুক্তিতে আসার পরামর্শ দিচ্ছি।” তিনি বলেন, কিউবা বহু বছর ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল ছিল এবং বিনিময়ে ভেনেজুয়েলার স্বৈরশাসকদের নিরাপত্তা দিয়ে আসছিল। তবে চলতি বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার পর থেকে কিউবার তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে।

কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে বলেছেন, “কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমরা কী করব তা কেউ নির্দেশ দিতে পারে না। ৬৬ বছর ধরে আমরা মার্কিন আক্রমণের শিকার, কিন্তু মাতৃভূমি রক্ষায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই চালাতে প্রস্তুত।”

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজও একই সুরে বলেছেন, কিউবার যেকোনো দেশের কাছ থেকে জ্বালানি আমদানি করার অধিকার আছে এবং কোনো সামরিক চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।

ভেনেজুয়েলা থেকে তেল আসা বন্ধ হওয়ায় কিউবায় তীব্র জ্বালানিসংকট দেখা দিয়েছে। রাজধানী হাভানা সহ পুরো দেশে দিনের বড় সময় বিদ্যুৎ নেই। খাবার, ওষুধ ও জ্বালানি সংকটে অতিষ্ঠ হয়ে গত কয়েক বছরে রেকর্ড সংখ্যক মানুষ দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন।

হাভানার বাসিন্দা ৫৮ বছর বয়সী মারিয়া এলেনা সাবিনা বলেন, “বিদ্যুৎ নেই, গ্যাস নেই, কিছুই নেই। জীবন চালানো অসম্ভব হয়ে গেছে। এখন দ্রুত পরিবর্তন প্রয়োজন।”

বিশ্লেষকরা মনে করছেন, ভেনেজুয়েলার সমর্থন হারানোর পর কিউবার ওপর ট্রাম্প প্রশাসনের চাপ মূলত দেশটিকে কোণঠাসা করার লক্ষ্যেই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন, কিউবা এখন পতনের মুখে।

তবে সিআইএ জানাচ্ছে, যদিও কিউবার অর্থনীতি চরম চাপের মধ্যে, দেশটি এখনই ভেঙে পড়বে কি না তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। বর্তমানে মেক্সিকো সামান্য পরিমাণ তেল সরবরাহ করছে, যা চাহিদার তুলনায় নগণ্য। এই পরিস্থিতি কিউবাকে নতুন ধরনের মানবিক ও রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

Insights News Desk

International

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *