কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান, আটক ২০ দালাল

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযানে ২০ জনকে আটক করেছে র‍্যাব। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে দালাল চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১৪ কিশোরগঞ্জের একটি দল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালায়। অভিযানের সময় সিভিল পোশাকে থাকা র‍্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করে দালালরা।

এ ছাড়া পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা করা হচ্ছিল বলে জানায় র‍্যাব।

আটক ২০ দালালকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে র‍্যাব হেডকোয়ার্টারের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন।

র‍্যাব জানিয়েছে, পাসপোর্ট সেবায় স্বচ্ছতা ও হয়রানি রোধে দালালবিরোধী অভিযান নিয়মিতভাবে চালু থাকবে।

শেয়ার করুন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *