Category: বিনোদন
-

গোপনে বিয়ে করলেন শবনম ফারিয়া
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আজ ১৯ সেপ্টেম্বর, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার আল মুস্তফা মসজিদে এই অভিনেত্রীর বিয়ে হয়। তবে বিষয়টি গোপন রেখেছেন তিনি। একাধিক ঘনিষ্ট সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে বিয়ের আগে থেকেই শবনম ফারিয়া তার ফেসবুক অ্যাকাউন্ট টি ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন। তবে সক্রিয় আছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। শবনম ফারিয়ার…
-

আজ সালমান শাহ’র ৫৪ তম জন্মদিন
আজ ১৯ সেপ্টেম্বর, শুক্রবার। নব্বই দশকের ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক ‘সালমান শাহ’র শুভ জন্মদিন। তার প্রকৃত নাম ‘চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন’। ১৯৭১ সালে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট শহরে দাড়িয়া পাড়াস্থ নানা বাড়ি ‘আব এ হায়াত’ ভবনে, জন্ম নিয়েছিলেন ক্ষণজন্মা এই নায়ক। যা বর্তমানে সালমান শাহ ভবন হিসেবে পরিচিত। তার পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা…
-

যেভাবে কনটেন্ট ক্রিয়েটর থেকে জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠেন হানিয়া
পাকিস্তানের বর্তমান প্রজন্মের সবচেয়ে আলোচিত তারকাদের তালিকা করলে যে ক’জনের নাম প্রথম দিকে আসবে, তাঁদের মধ্যে অন্যতম হানিয়া আমির। হাসিখুশি মুখ, প্রাণবন্ত অভিনয় আর সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতঃস্ফূর্ত উপস্থিতি— সব মিলিয়ে অল্প সময়েই তিনি জায়গা করে নিয়েছেন ভক্তদের হৃদয়ে। সম্প্রতি বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে চলচ্চিত্রে কাজ করে আবারও শিরোনাম হয়েছেন এই নায়িকা। বাল্যকাল ও…
-

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিটিভির আয়োজন
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিটিভিতে প্রচারিত হবে কয়েকটি বিশেষ অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। দিনব্যাপী এ আয়োজনের সম্প্রচার শুরু হবে সকাল ১১টা থেকে। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে থেকে সম্প্রচারিত হবে জুলাই শহিদদের স্মরণে ড্রোন শো-এর শৈল্পিক উপস্থাপন।…
-

কানাডায় হামলার শিকার কপিল শর্মা
সবকিছু ছেড়ে কানাডায় নতুন জীবন শুরু করতে গিয়ে যেন দুঃস্বপ্নের মুখোমুখি হলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। হাস্যরসের মঞ্চ ছেড়ে যখন ব্যবসার পথে হাঁটলেন, তখন নিশ্চয়ই তিনি ভাবেননি যে, রেস্তোরাঁর দরজায় গুলির শব্দ শুনতে হবে। বুধবার (৯ জুলাই) গভীর রাতে, টরন্টোর বুকে তার নতুন খোলা ‘ক্যাপস ক্যাফে’তে চলে গুলির বৃষ্টি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়,…
-

সিনেমা থেকে বাদ দীপিকা পাডুকোন
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘স্পিরিট’ থেকে এবার বাদ পড়লেন বলিউড তারকা দীপিকা পাডুকোন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করার কথা ছিল তার, যা নিয়ে খবরও প্রকাশ হয়। তবে এবার জানা গেল দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে অনাগ্রহ প্রকাশ করায় দীপিকাকে সিনেমাটি থেকে বাদ দিয়েছেন নির্মাতা নিজে। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামার…
-

নাটকের টাইটেল গানে শাহনাজ বেলী
দীর্ঘ পাঁচ বছর পর নাটকের গান গাইলেন শাহনাজ বেলী। ‘রঙ্গিলা পুতুল’ শিরোনামের নতুন একটি ধারাবাহিক নাটকের টাইটেল গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী ও সুমন কল্যাণ। গানটির কথা লিখেছেন আশিক বন্ধু। সুর সংগীত সুমন কল্যাণ। গানটির রেকর্ডিং হয়েছে রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় মগবাজারের একটি স্টুডিওতে। রেকর্ডিং শেষে সংগীতশিল্পী শাহনাজ বেলী বলেন, আশিক বন্ধু…
-

গান চুরির দায়ে এ আর রহমানকে ক্ষতিপূরণ দিতে হবে ২ কোটি
এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিজকে ২ কোটি টাকা দিতে বলেছে দিল্লি হাই কোর্ট। একটি গানকে ঘিরে কপিরাইট মামলায় জড়িয়েছে রহমানের নাম। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী ছবি ‘পন্নিইন সেলভান ২’-এর গান ‘বীরা রাজা বীরা’কে ঘিরে তৈরি হয় বিতর্ক। সেটি অন্য একটি গান থেকে চুরি করে তৈরি করা হয়, এমনই অভিযোগ করা হয়। ‘বীরা…
-

প্রাণনাশের হুমকি দেওয়া হলো টাইগার শ্রফকে
একের পর এক বলি তারকাদের দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভাইজান সালমান খানের পর বাবা সিদ্দিকীর ছেলে জিশানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবার এই প্রাণনাশের হুমকির তালিকায় যোগ হল জ্যাকি-পুত্র টাইগার শ্রফের নাম। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে এক অপরিচিতি নম্বর থেকে ফোন করে জানানো হয়, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল…
-

‘ব্যাচেলর পয়েন্ট’ আবারও আসছে
দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে পরিচালক কাজল আরিফিন অমি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এবার দীর্ঘ আড়াই বছর পর আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি দর্শকদের নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরিফিন অমি। পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘দীর্ঘ আড়াই বছর পর আবার শুরু হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’।’ তার কথায়, ‘এই সময়ের…
