Tag: অন্তর্বর্তী সরকার
-

র্যাবের নাম ও পোশাক পরিবর্তন, নতুন নাম এসআইএফ
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কালো পোশাকের র্যাব আর থাকবে না এবং বাহিনীটি নতুন নামে কার্যক্রম পরিচালনা করবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে মন্ত্রণালয়ের পক্ষ…
-

বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ বেড়ে ৪২ হাজার কোটি টাকা
বিতর্কিত ক্যাপাসিটি চার্জের চাপ এখনো দেশের বিদ্যুৎ খাতে বড় আর্থিক বোঝা হয়ে রয়েছে। এক বছরের ব্যবধানে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার কোটি টাকায়, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা বেশি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় কমাতে অন্তর্বর্তী সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও সামগ্রিক উৎপাদন খরচ কমানো সম্ভব হয়নি। বিদ্যুৎ…
-

ভারতে শেখ হাসিনার বিবৃতিতে উদ্বেগ, বার্তা দিলেন তৌহিদ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসে শেখ হাসিনার কোনো বিবৃতি প্রত্যাশা করে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে এমন কর্মকাণ্ড দুই দেশের সম্পর্কের জন্য সহায়ক হবে না। বিবিসি ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে তৌহিদ হোসেন আরও বলেন, কিছু ভুল বোঝাবুঝি বা অস্বস্তি থাকলেও ভৌগোলিক ও অর্থনৈতিক কারণে বাংলাদেশ-ভারত সুসম্পর্ক…
-

নতুন পে-স্কেল: পে কমিশনের প্রতিবেদন পেলেই সিদ্ধান্ত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পে কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, ২১ সদস্যের পে কমিশন বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করছে এবং শিগগিরই সরকারের কাছে তাদের সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের…
-

জুলাই সনদের আলোচনা রাজনীতি থেকে হারিয়ে গেছে: চরমোনাই পীর
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক আলোচনা ক্রমেই আড়ালে চলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, এ পরিস্থিতি হতাশাজনক এবং জুলাই সনদের পক্ষে দৃশ্যমান জনসমর্থন নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকার ও আসন্ন নির্বাচন—সবকিছুই প্রশ্নের মুখে পড়তে পারে। রোববার (১১ জানুয়ারি) রাতে ইসলামী আন্দোলনের মিডিয়া সেলে…

