Tag: জাতীয় সংসদ নির্বাচন
-

কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন কারাবন্দিরা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দি ভোটারদের ভোটগ্রহণ শুরু হয়েছে। সারা দেশের বিভিন্ন কারাগারে থাকা মোট ৫ হাজার ৯৬০ জন বন্দি ভোটার নিজ নিজ কারাগারে স্থাপিত নির্ধারিত বুথে ভোটাধিকার প্রয়োগ করছেন। মঙ্গলবার নির্বাচন কমিশনের পূর্বঘোষণা অনুযায়ী সকাল থেকেই কারা কর্তৃপক্ষ কারাগারগুলোতে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করে। ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এই কার্যক্রম…
-

৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন…
-

র্যাবের নাম ও পোশাক পরিবর্তন, নতুন নাম এসআইএফ
সরকার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম ও পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কালো পোশাকের র্যাব আর থাকবে না এবং বাহিনীটি নতুন নামে কার্যক্রম পরিচালনা করবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে মন্ত্রণালয়ের পক্ষ…
-

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ব্যাংকগুলোর শাখা, লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিশেষ ছুটির নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোটের কারণে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য…
-

নির্বাচনে আইন-শৃঙ্খলায় মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে বাহিনীটি। বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে নন-লেথাল পদ্ধতিতেই দায়িত্ব পালন করা হবে। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব…
-

নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১১…
-

ঢাকা-৯ আসনে তাসনিম জারার নির্বাচনী ইশতেহার ঘোষণা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গ্যাস সংকট, সড়ক ও জলাবদ্ধতা নিরসন, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, শিক্ষা, অর্থনীতি ও এমপির জবাবদিহিতাকে ইশতেহারের মূল অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টের মাধ্যমে ইশতেহারের বিস্তারিত প্রকাশ করেন ডা. তাসনিম…
-

নীলফামারী-৪ আসনে জাপা-বিএনপি ও জামায়াত প্রার্থী শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামির তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে ব্যাখ্যা…
-

নির্বাচন সামনে রেখে মিরপুরে বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, নির্বাচনী প্রচারণাকালে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে…

