Tag: নির্বাচন ২০২৬
-

নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় ব্যাংকগুলোর শাখা, লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিশেষ ছুটির নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, নির্বাচন ও গণভোটের কারণে ঘোষিত সরকারি ছুটির সঙ্গে সামঞ্জস্য…
-

মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
মানুষের মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘চব্বিশের আন্দোলন’ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণকে সচেতন ও সজাগ থাকতে হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায়…
-

জনগুরুত্বপূর্ণ স্থানে বিনা মূল্যে ইন্টারনেট দেবে বিএনপি
বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পর্যায়ক্রমে জনগুরুত্বপূর্ণ স্থান ও বিভিন্ন জনবহুল প্রতিষ্ঠানে বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা চালু করা দেখা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণের ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা…
-

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একে অপরের পরিপূরক শক্তি হিসেবে টিকে আছে। তাঁর মতে, একটি দল সক্রিয় থাকলে অন্যটিও রাজনীতিতে প্রভাব বজায় রাখে। এক সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, জামায়াতকে নিয়ে কোনো নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা বাস্তবসম্মত নয়। তাঁর ভাষায়, দেশের…
-

গণভোট নিয়ে মাদ্রাসা শিক্ষকদের জরুরি নির্দেশনা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদ্রাসা শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। গণভোট বিষয়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মাদ্রাসার প্রতিষ্ঠানপ্রধানরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার কার্যক্রম পরিচালনা করবেন। এ জন্য ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ নিতে…
-

নির্বাচন উপলক্ষে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। ভোটগ্রহণে সর্বস্তরের নাগরিকের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক। প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১১…
-

নির্বাচন সামনে রেখে মিরপুরে বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচার-প্রচারণা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর মিরপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, নির্বাচনী প্রচারণাকালে সম্ভাব্য যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে…
-

ভারতের সঙ্গে তিন চুক্তির অভিযোগ, নীরব প্রতিদ্বন্দ্বী দল: তাহের
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দলের প্রধানের তিনটি চুক্তির খবর বিদেশি একটি পত্রিকায় প্রকাশিত হলেও সংশ্লিষ্ট দলটির পক্ষ থেকে এর কোনো প্রতিবাদ জানানো হয়নি। নির্বাচনী প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।…
-

উগ্রবাদের উত্থানের কথা বলে সংসদ সদস্য আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।
দেশে ‘উগ্রবাদের উত্থান’ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। বুধবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে দলে অন্তর্ভুক্ত হন আবু সাইয়িদ। এর আগে মঙ্গলবার তিনি বিএনপির ভারপ্রাপ্ত…
-

প্রতীক পাওয়ার দুই ঘণ্টা পর সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
চট্টগ্রাম-৮ আসনে দলীয় প্রতীক বরাদ্দ পাওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবু নাছের। জোটগত সিদ্ধান্ত অনুযায়ী তিনি ১০-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফকে সমর্থন দেওয়ার কথা জানান। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে জামায়াত প্রার্থীর প্রতিনিধি রিটার্নিং…
