Tag: Election Commission

  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

    ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন…

  • আচরণবিধি লঙ্ঘনে তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

    আচরণবিধি লঙ্ঘনে তাহেরিকে সতর্ক করল নির্বাচন কমিশন

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরিকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম পুনরাবৃত্তি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২ ফেব্রুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন। নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ দিদার হোসাইন স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এই…

  • সাইবার আক্রমণে নির্বাচন প্রশ্নবিদ্ধের চেষ্টা: জামায়াত

    সাইবার আক্রমণে নির্বাচন প্রশ্নবিদ্ধের চেষ্টা: জামায়াত

    সাইবার আক্রমণের মাধ্যমে একটি রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা দাবি করেন, পরিকল্পিতভাবে ভুয়া তথ্য, গুজব ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জামায়াতের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে সংগঠিত…

  • নির্বাচনের আগে বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ি নির্দেশনা

    নির্বাচনের আগে বিকাশ-নগদে লেনদেনে কড়াকড়ি নির্দেশনা

    ভোটের আগে অর্থের অপব্যবহার ও ভোটার প্রভাবের ঝুঁকি ঠেকাতে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিংয়ে অস্থায়ী কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট কয়েক দিনে বড় অঙ্কের ডিজিটাল লেনদেন কার্যত সীমিত থাকবে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং সেবায় দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা…

  • নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর আমিরের জনসভাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তোরণ, ব্যানার ও…

  • এনআইডি সংশোধন কার্যক্রম ২৫ জানুয়ারি থেকে শুরু

    এনআইডি সংশোধন কার্যক্রম ২৫ জানুয়ারি থেকে শুরু

    জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম রোববার (২৫ জানুয়ারি) থেকে পুনরায় চালু হবে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন। হুমায়ুন কবীর জানান, নাগরিকরা রোববার থেকে তাদের এনআইডির সব ধরনের তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে পূর্বে জমা থাকা ঝুলে থাকা আবেদনগুলোর নিষ্পত্তি করা…

  • নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে: অর্থ উপদেষ্টা

    নির্বাচনে সবার জন্য সমান সুযোগ থাকবে: অর্থ উপদেষ্টা

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সব প্রার্থী ও পক্ষ সমান সুযোগ পাবে এবং প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে কোথাও লেভেল প্লেয়িং ফিল্ডের ঘাটতি নেই। সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোট বিষয়ক জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।…

  • লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট

    লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত চেয়ে রিট

    জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া সব আগ্নেয়াস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশের মহাপরিদর্শক…

  • আপিলের তৃতীয় দিনে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২৩

    আপিলের তৃতীয় দিনে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ২৩

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন সংক্রান্ত আপিলের তৃতীয় দিনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের তৃতীয় দিনে ৪১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে, আর ২৩ জনের প্রার্থিতা বাতিল বহাল রাখা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন…

  • গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব শফিকুল আলম

    গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব শফিকুল আলম

    প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং এ বিষয়ে কোনো আইনি বাধা নেই। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে লিগ্যাল এক্সপার্টদের মতামত নেওয়া হয়েছে। তারা লিখিতভাবে জানিয়েছেন, সরকার গণভোটে…