Tag: Jamaat-e-Islami
-

বেকার ভাতা নয়, যুবকদের হাতে কাজ দেব: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের জন্য বেকার ভাতার পরিবর্তে কর্মসংস্থান সৃষ্টি করাই তাঁদের অগ্রাধিকার। তাঁর ভাষায়, তরুণ-তরুণীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তুলে হাতে কাজ তুলে দেওয়া হবে, কোনো ধরনের বেকার ভাতা দেওয়া হবে না। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য জোটের আয়োজিত নির্বাচনী জনসভায়…
-

গঠনমূলক বিতর্কে প্রতিপক্ষকে আহ্বান জামায়াত আমিরের
রাজনীতিতে সহিংসতার পথ পরিহার করে নীতিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক প্রতিযোগিতার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি রাজনৈতিক প্রতিপক্ষদের দেশের মানুষের কল্যাণে নতুন ধারণা ও নীতিগত প্রস্তাব নিয়ে গঠনমূলক বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জানান। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে জামায়াত আমির বলেন, রাজনীতিতে শক্তির প্রদর্শনের বদলে…
-

মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
মানুষের মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘চব্বিশের আন্দোলন’ অব্যাহত থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৮ কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জনগণকে সচেতন ও সজাগ থাকতে হবে। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুর শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায়…
-

জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ: মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একে অপরের পরিপূরক শক্তি হিসেবে টিকে আছে। তাঁর মতে, একটি দল সক্রিয় থাকলে অন্যটিও রাজনীতিতে প্রভাব বজায় রাখে। এক সাক্ষাৎকারে মাহফুজ আলম বলেন, জামায়াতকে নিয়ে কোনো নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলা বাস্তবসম্মত নয়। তাঁর ভাষায়, দেশের…
-

৫৪ বছর ধরে অবিচার ও দুর্নীতির রাজনীতি চলছে: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গত ৫৪ বছর ধরে দেশে অবিচার, দুর্নীতি ও সহিংসতার রাজনীতি চলমান রয়েছে। এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতেই জামায়াতে ইসলামী রাজপথে সক্রিয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার জুনাব আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির…
-

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের পথসভায় ধস্তাধস্তি ও হামলার অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী পথসভায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ছবি তোলাকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার সময় ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতের দিকে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখরোলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, পথসভা শুরু হওয়ার মুহূর্তে বিএনপি ও জামায়াতের কর্মীরা মুখোমুখি হন।…
-

বগুড়ার জন্য সিটি করপোরেশন ও যমুনা সেতুর প্রতিশ্রুতি জামায়াতের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বগুড়ার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে বগুড়াকে সিটি করপোরেশন হিসেবে উন্নীত করা হবে এবং যমুনা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের মাধ্যমে উত্তরবঙ্গের দীর্ঘদিনের দাবির সমাধান হবে। শনিবার (২৪ জানুয়ারি) বগুড়ার আলতাফুন্নেছা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…
-

নীলফামারী-৪ আসনে জাপা-বিএনপি ও জামায়াত প্রার্থী শোকজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (কিশোরগঞ্জ–সৈয়দপুর) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামির তিন প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন প্রশাসন। শনিবার (২৪ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে ব্যাখ্যা…


