Tag: Tarique Rahman

  • ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

    ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থাটিকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন…

  • স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

    স্বাধীনতাবিরোধীদের হাতে দেশ নিরাপদ নয়: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ থাকতে পারে না। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলে স্বাধীনতার চেতনায় বিশ্বাসী শক্তিকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও-১ আসনের পশ্চিম আকচা এলাকায় নির্বাচনী গণসংযোগে এসব কথা বলেন তিনি। নির্বাচনী বক্তব্যে জামায়াতের প্রতি…

  • বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

    বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী

    চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিএনপির রাজনীতিতে নতুন সংযোজন হয়েছে। নারায়ণপুর পৌরসভার সারপার ও চারটভাঙ্গা গ্রামের পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দিয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নারায়ণপুর ডিগ্রি কলেজ সড়কসংলগ্ন মাঠে এ উপলক্ষে একটি যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চারটভাঙ্গা গ্রামের রতন প্রধানীয়া…

  • তারেক রহমানকে কটূক্তি: সাইবার আইনে যুবক গ্রেফতার

    তারেক রহমানকে কটূক্তি: সাইবার আইনে যুবক গ্রেফতার

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে দিনাজপুরের পার্বতীপুরে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম গোলাম মোস্তফা (৩৪)। পুলিশ জানায়, বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে তাকে সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ…

  • উগ্রবাদের উত্থানের কথা বলে সংসদ সদস্য আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

    উগ্রবাদের উত্থানের কথা বলে সংসদ সদস্য আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।

    দেশে ‘উগ্রবাদের উত্থান’ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে উল্লেখ করে বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাইয়িদ। বুধবার বিকেলে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলটিতে যোগ দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে দলে অন্তর্ভুক্ত হন আবু সাইয়িদ। এর আগে মঙ্গলবার তিনি বিএনপির ভারপ্রাপ্ত…

  • সরকার গঠন করলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: তারেক রহমান

    সরকার গঠন করলে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ: তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদারে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে মানুষ ঘরে বসেই মৌলিক চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে বলে জানান তিনি। সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি যশোরের এক অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অ্যালবেনিজমে আক্রান্ত শিশু আফিয়ার জন্য প্রতিশ্রুত ঘর হস্তান্তর উপলক্ষে…

  • প্রথমবার জনসম্মুখে বক্তব্যে জাইমা রহমান

    প্রথমবার জনসম্মুখে বক্তব্যে জাইমা রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান প্রথমবারের মতো জনসম্মুখে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সমাজ ও দেশের জন্য নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আন্তরিকতা সবার মধ্যে থাকা প্রয়োজন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা…

  • গুপ্ত রাজনীতি করেনি বিএনপি কর্মীরা: তারেক রহমান

    গুপ্ত রাজনীতি করেনি বিএনপি কর্মীরা: তারেক রহমান

    বিএনপির নেতাকর্মীরা রাজনৈতিক কৌশলের আড়ালে কখনোই গুপ্ত বা সুপ্ত পরিচয় গ্রহণ করেননি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘদিনের দমন-পীড়ন ও নিপীড়নের মধ্যেও বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্য রাজপথেই আন্দোলন চালিয়ে গেছেন। শনিবার সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম ও হত্যার শিকার পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব…

  • তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছিল একটি নিয়মিত কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে…

  • বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান । শুক্রবার রাতে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয়। রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির এই জরুরি সভা…